মাসুদ রানা ◾ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী বড়ুয়া পাড়ার তরুণ হৃদয় বড়ুয়া লেখাপড়ার পাশাপাশি একটি গার্মেন্টসে চাকরি করেন। ব্যস্ত কর্মজীবনের মাঝেও তিনি লালন করছেন একটি ভিন্নধর্মী স্বপ্ন, একজন আন্তর্জাতিক মানের ম্যারাথন রানার হিসেবে নিজেকে গড়ে তোলার।
সম্প্রতি তিনি বি এম এলপি গ্যাস আরআরসি হাফ মেরাথনে দ্বিতীয় রানার্সআপ ট্রপি অর্জন করেন।
২১ কিলোমিটারের এ মাইলফলক তিনি ১ ঘন্ঠা ৩৩ মিনিটে ফিনিশ করে দ্বিতীয় রানার্স আপ নির্বাচিত হন।
ম্যারাথনের প্রতি গভীর আগ্রহ থেকেই হৃদয় বড়ুয়া ব্যক্তিগত উদ্যোগে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। ইতোমধ্যে মধ্যে সে চট্টগ্রাম ম্যারাথন-২০২৫ কক্সবাজার ম্যারাথন-২০২৫ এবং কুমিল্লা ম্যারাথন-২০২৫ সফলভাবে সম্পন্ন করেছেন, এবং ব্যক্তিগতভাবে ৩৫, ৪৮, ৫০, এবং ৭৫ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ দূরত্ব দৌড় সম্পন্ন করেছেন, যার মধ্যে বাঁশখালী টু মগ্নামা ঘাট, বাঁশখালী টু সাতকানিয়া উল্লেখযোগ্য। প্রতিদিনের অনুশীলন, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসই তাঁর এগিয়ে চলার মূল শক্তি।
হৃদয় বড়ুয়া বলেন, “আমার ইচ্ছা একজন সফল ম্যারাথন রানার হওয়া। সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে আমি নিয়মিত অনুশীলন করছি এবং নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাদের বাঁশখালীতে ম্যারাথন চর্চা খুবই কম। দীর্ঘ দূরত্বের দৌড়ে আগ্রহী মানুষের সংখ্যা হাতে গোনা। আমি চাই, একদিন বাঁশখালীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ম্যারাথনের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে।”
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, প্রয়োজনীয় প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা এবং সুযোগ-সুবিধা পেলে হৃদয় বড়ুয়ার মতো তরুণরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে সক্ষম হবেন। তাদের এমন উদ্যোগ অন্য তরুণদেরও স্বাস্থ্যচর্চা ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে পারে।
স্বপ্নের পথে হৃদয় বড়ুয়ার এই যাত্রা এখনও শুরু মাত্র। তবে তাঁর দৃঢ় মনোবল, নিয়মিত অনুশীলন এবং অধ্যবসায় ভবিষ্যতে তাঁকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে আশা করছেন এলাকাবাসী।
Leave a Reply