শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদ’র স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২২ ভিউ

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শোয়াইবুল ইসলাম কায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ এর অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী,বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আবদুল হক,রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, বাঁশখালী ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক শহিদ উদ্দিন,বাঁশখালী কৃষি ব্যাংক এর ব্যবস্থাপক বাবু সৌরভ দাশ।এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট সেলিমুল হক, মোঃ বেলাল উদ্দীন এবং মোঃ শিহাব উদ্দীন, আমান উল্লাহ,সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ফটিকছড়ি বন্ধু মহল ফুটবল একাদশ বনাম ছনুয়া খেলোয়াড় সমিতি। ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়ার পরিচালিত খেলায় ছনুয়া খেলোয়াড় সমিতি ৪ – ২ গোলে জয়ী হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme