বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর সফলতার ১০ম বর্ষে পদার্পণ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১৬ ভিউ

আধুনিক প্রযুক্তিনির্ভর শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর সফলতার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী বলেন, “ইউনিয়ন ব্যাংকের সফলতার পেছনে ব্যাংকের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, সর্বোপরি দেশবাসীর অশেষ অবদান রয়েছে। তাই আজকের এই দিনে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও মোঃ নজরুল ইসলাম এবং এসইভিপি গোলাম মোস্তফা ও মোঃ আব্দুল কাদের। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ। এ উপলক্ষে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme