শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

দস্যুপ্রবৃত্তি ছেড়ে মূল স্রোতে তারা ; পেলেন র‍্যাবের উপহার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১২ ভিউ

শনিবার (১৫ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালকের পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত জলদস্যুদের (আলোর পথের অভিযাত্রীদের) সাথে ঈদ উপহার বিতরণ ও মতবিনিময় সভা সম্পন্ন হয়। মতবিনিময় সভায় নেতৃত্ব দেন র‌্যাব ফোর্সেস মহাপরিচালক এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুব আলম, পিপিএম, পিএসসি; কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মোঃ নূরুল আবছার, বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে গত ২০১৮ সালের ৪৩ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় এবং তাদের আত্মসমর্পণ পরবর্তী সময়ে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবন যাপন শুরু করে। আত্মসমর্পণকৃত জলদস্যুদের সমাজে স্বস্তির সাথে স্বাভাবিক জীবনযাপন ও র‌্যাবসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সহযোগিতার মনোভাবের কথা বিবেচনা করে গত ২০২০ সালে র‌্যাব-৭, চট্টগ্রাম আরও ৩৪ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়।র‌্যাব-৭, চট্টগ্রাম উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ইদ সামগ্রী উপহার ও প্রণোদনা প্রদান করে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme