শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে
পুইছড়ি আদর্শ সমাজকল্যাণ পরিষদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১২ ভিউ

বাঁশখালী উপজেলার অন্তর্গত ১১নং পুইছড়ি ইউনিয়নের ০২নং ওয়ার্ডের তেলিয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দের পাশে পুইছড়ি ইউনিয়ন ভিত্তিক সামাজিক সংগঠন- পুইছড়ি আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার (১১জুন) সকাল ১০টায় সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা ওসমান গণি সিকদার, শাহেদুন নাসের, খাদেমুল ইসলাম খোকা, আলী হোসাইন, তাওহিদুল ইসলাম, হাফেজ ওসমান গণি, বখতিয়ার ইসলাম, মুহাম্মদ পারভেজ, ইসমাইল, ফাহিম ও হুজাইফ প্রমূখ।

সংগঠনের সভাপতি জসিম উদ্দিন বলেন- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে সহানুভূতি প্রদর্শন করতে পুইছড়ি সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা এগিয়ে এসেছি।

সামাজিক বিভিন্ন কার্যক্রমে পুইছড়ি সমাজকল্যাণ পরিষদ অতীতের মতো পাশে থেকে কাজ করে যাবেন।

ওসমান গণি সিকদার বলেন- আমাদের প্রতিবেশী, ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, আরো অনেক আগে এগিয়ে আসার দরকার ছিল। সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় একটু দেরী হয়ে গেছে। প্রতিবেশী হিসেবে সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা অনুদান কে স্বাগত জানাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme