চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. হারুনুর রশিদকে (৫৮) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, সম্প্রতি নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন হারুনুর রশিদ। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো মোকাবিলা করে ছনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।
মোজাম্বিক থেকে দেশে ফিরে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার পরিকল্পনা থাকলেও দেশে ফিরেই বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তারের খবর পাওয়ার পর বাঁশখালী থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
Leave a Reply