শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

ইউনিয়ন ব্যাংক পিএলসি. সমৃদ্ধির ১২ বছরে পদার্পণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৬ ভিউ

আধুনিক প্রযুক্তিনির্ভর শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. সমৃদ্ধির ১২ বছরে পদার্পণ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী বলেন, “ইউনিয়ন ব্যাংকের সফলতার পেছনে ব্যাংকের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, সর্বোপরি দেশবাসীর অশেষ অবদান রয়েছে। তাই আজকের এই দিনে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং মোঃ জাহাঙ্গীর আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ। এ উপলক্ষে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme