শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

কক্সবাজার ট্রাজেডি ; প্রাণ গেল বাঁশখালীর ৫ জনের

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১২ ভিউ

বাঁশখালীর স্বজন হারানো মানুষ গুলোর আর্ত চিৎকারে ভারী হয়ে উঠেছে কক্সবাজারের আকাশ। বাঁশখালী থেকে চক্ষু চিকিৎসা নিতে কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতাল যাওয়া বাঁশখালীর রোগিরা ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়,পরে হাসপাতালে আরো একজন নারীর মৃত্যু হয়। কক্সবাজার সমিতি বাঁশখালীর সদস্য রায়হান উদ্দীন ও মঈনুদ্দিন রানা জানান অনেকের অবস্থা আশংকাজনক।

নিহত/আহতের তালিকা :

আহতদের তালিকা-
১. আব্দুল মান্নান, পিতা-মৃত আকমল মিয়া, ৮নং ওয়ার্ড বাহারচড়া।
২. আব্দুর রশিদ, পিতা- মৃত দুদু মিয়া, ৪ নং ওয়ার্ড, খানখানাবাদ।
৩. জাহানারা, স্বামী- তৈয়ব আলী, গ্রাম- মাদবরবাড়ি, ২নং ওয়ার্ড, কাথারিয়া।
৪. রফিক আহমেদ, পিতা-আবুল খায়ের, গ্রাম-বাগমারা, ৩ নং ওয়ার্ড, কাথারিয়া।
৫. নুরুল হোসেন, পিতা-কায়ুম মিয়া, গ্রাম-বাগমারা, ৩নং ওয়ার্ড, কাথারিয়া।
৬. ফাতেমা বেগম, স্বামী- মৃত আবু সালেক, গ্রাম- দক্ষিণ ইলশা, ৫নং ওয়ার্ড, বাহারছড়া।

নিহতদের তালিকা-
১. আবু আহমেদ, পিতা- মৃত মফিজুর রহমান, গ্রাম- ইলশা পুরাতন বাড়ি, ৭নং ওয়ার্ড বাহারছড়া।,
২. মাহমুদা বেগম, স্বামী-মৃত মাহবুবুল আলম, গ্রাম- পশ্চিম ইলশা, ৮নং ওয়ার্ড, বাহারছড়া।
৩. সায়রা খাতুন, স্বামী -আব্দুল কুদ্দুস, গ্রাম-ডোংরা, চৌকিদার বাড়ি, খানখানাবাদ।
৪. দুলা মিয়া, পিতা- গোলাম সোবহান, গ্রাম- কুফিয়া ডোংরা, ৬ নং ওয়ার্ড, খানখানাবাদ।
৫. খদিজা বেগম, যার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি (মালুমঘাট হাইওয়ে থানাতে আছে)
মৃতের সংখ্যা বাড়তে পারে

উল্লেখ্য বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন হতে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে চোখের চিকিৎসা নিয়ে বাঁশখালীতে ফিরছিলেন প্রায় ২০ জন রোগি ও তাঁদের সঙ্গে থাকা নিকট জনেরা। ফেরার পথেই এই দুর্ঘটনা সংগঠিত হল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme