শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বজ্রপাতে বাঁশখালীতে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৩ ভিউ

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মো. সজীব (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। মঙ্গলবার রাত ১১:৩০ মিনিটে সে বজ্রাহত হয়ে মাটিতে পড়ে থাকেন। সে উপজেলার বাহার চরা ইউনিয়নের মো. ফজল কাদেরের ৪র্থ সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সে বাইরে থেকে বাড়িতে ফেরার সময় বাড়ির কাছেই বজ্রপাতের শিকার হোন। স্থানীয়দের কয়েকজন বাড়ি ফেরার পথে মুমূর্ষু অবস্থায় পেলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সজীব এর ফুফাতো ভাই আমজাদ হোসেন জানান, তার লজ্জাস্থানে বিস্ফোরণ হওয়ার মত তার অন্তর্বাস পুড়ে যায়। আঘাতটা মূলত সেখানেই হয় বেশি এবং বুকে ফোস্কা পড়ে।
গতকাল বিকেলে সে ফুটবল খেলে। সন্ধ্যায় মাইজপাড়া এলাকায় একটি দোকানে সে আড্ডা দেয়। রাতের দিকে বৃষ্টি সাথে বজ্রপাত হচ্ছে। রাত ১১:১০ এর দিকে বৃষ্টি একটু কমে আসলেও বজ্রপাত হতে থাকে। এই অবস্থায় সে বাড়ির পথ ধরতে চাইলে সঙ্গীদের অনেকে বের না হতে নিষেদ করে। এরপরেও সে দৌঁড়ে বের হয়ে যায় এবং বাড়ির থেকে ৫০ ফুট দূরে থাকা অবস্থায় সে বজ্রপাতের শিকার হয়। সঙ্গীদের বারণ শুনলে এই দূর্ঘটনা হত না।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম সিকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বুকে আর তল পেটে বজ্রপাত হয়। সেখানে ফোস্কার দাগ দেখা যায়। আজ জোহরের নামাজের পর দাফনের কথা রয়েছে।

শেয়ার করুন

2 responses to “বজ্রপাতে বাঁশখালীতে যুবকের মৃত্যু”

  1. মাহমুদুল ইসলাম says:

    অকাল মৃত্যুতে শোকাভিভূত

  2. Didarul Alam says:

    আমি আর আমার চাচাতো ভাই রাতে মোশাররফ আলি মিয়ার বাজার চুল কাটতে যায়। আসার পথে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল তখন বৃষ্টি কমলে আমি আর আমার চাচাতো ভাই দৌড়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়, আল্লাহর রহমতে আমাদের কোন সমস্যা না হলেও প্রচুর ভয়ভীতির শিকার হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme