শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালী হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচী সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৭ ভিউ

“সবুজ গাছ, সবুজ প্রাণ, গর্বে সবুজ দেশ; সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে বাঁশখালী হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে উপজেলার শিলকূপ ইউনিয়নে মধ্যম শিলকূপ মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার বেলা ৩ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সোসাইটির উপদেষ্টা পরিষদ সদস্য মু. মুজিবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক। বিশেষ অথিতি ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহসেন।

এ সময় প্রধান অথিতির বক্তব্যে কৃষিবিদ আবু ছালেক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেছন এবং সকল কে ফলজ, বনজ, ওষধি গাছের চারা রোপনের আহবান জানিয়েছেন। আজ বাঁশখালী হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি কতৃক বৃক্ষ রোপন কর্মসূচী আয়োজন করা হয়। খুবই সুন্দর ও সময় উপযোগী প্রোগ্রাম। আয়োজকদের প্রায় সবাই যুবক । এরকম সৃজনশীল কাজের মাধ্যমেই সমাজে পজিটিভ পরিবর্তন আসবে আমি আশাবাদী।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদেষ্টামন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মনির, বাঁশখালী জেনারেল হাসপাতালের ম্যানেজার মু. আব্দুর রহিম, শিলকূপ ৬নং ওয়ার্ড আলীগের সভাপতি মু. ফজল কাদের বাদশা, বাঁশখালী ইউনাইটেড অর্গানাইজেশন এর সভাপতি মোঃ ইসমাইল, বাঁশখালী ইউনাইটেড অর্গানাইজেশনের উপদেষ্টা সদস্য মোঃ মহিউদ্দিন, প্রবাসী মোঃ ইউসুফ, প্রবাসী হাফেজ বেলাল, বাঁশখালী ইউনাইটেড অর্গানাইজেশন এর প্রচার সম্পাদক এম. তৌহিদুল ইসলাম, বাঁশখালী হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি লোকমানুল হক নকীব, সাধারণ সম্পাদক মু. ওমর ফারুখ সহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংগঠনের উদ্যোগে ৪ শতাধিক ফলজ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ হয়। এ কর্মসূচী চলতি সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme