শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

মাওলানা আবু তাহেরের ১১ম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৩ ভিউ

দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য আলেমেদ্বীন, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সর্বজন পরিচিত মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহেরের ১১ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের ২৭ রমজান পবিত্র “লাইলাতুল কদরের রাতে ভোর সকাল ৬ টায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলীর সাহেবের ৩য় পুত্র এবং মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ও সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক মরহুম ড. মাওলানা শিব্বির আহমদের ছোট ভাই তিনি।

শিক্ষকতা জীবনে মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহের “লন্ডন মসজিদুল আবরার” জামে মসজিদের খতিব, আল জামিয়াতুল আরবিয়া মদিনাতুল উলুম রাউজান দেওয়ানপুর মাদ্রাসার সাবেক মোহতামিম, আনোয়ারা হাইলধর মাদ্রাসা, বাঁশখালী জুমহুরিয়া মাদ্রাসা ও সিএমবি আল মাদ্রাসাতুল ইসলামিয়া তানজিমুল উম্মাহ মাদ্রাসা ও জলদী মিয়ারবাজার জামে মসজিদের খতিবসহ অসংখ্য মসজিদ মাদ্রাসার মোহতামিম ও খতিবের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি বাঁশখালী জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার মতোয়াল্লী ছিলেন। তিনি দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি তরুন লেখক ও গবেষক সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহেরের পিতা।

আজকের দিনে মু. মিজান বিন তাহের তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme