শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বঙ্গোপসাগরে সংঘর্ষ; নিখোঁজ ১ আহত ২১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৬ ভিউ

মুহাম্মদ মিজান বিন তাহের

অতিথি প্রতিবেদক

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জাল বসানোকে কেন্দ্র করে আনোয়ারা গহিরা এলাকার জেলেদের সাথে বাঁশখালী খানখানাবাদ এলাকার জেলেদের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে এক ব্যক্তি নিহত ও ২১ জন আহত হয়েছেন।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বাঁশখালী খানখানাবাদ এলাকার মোঃ এনাম ও আবুল বশরের মালিকানাধীন  বড় মাওলানা ফিশিং বোটটি ২২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে জাল ফেলতে যায়। গভীর সমুদ্রে জালের পার মারার সময় আনোয়ারা গহিরা এলাকার দুইটি বোট থেকে তাঁদেরকে হামলা ও মারধর করে। এসময় বোটটি সাগরে ডুবে গেলে খানখানাবাদ ২ নং ওয়ার্ড দোয়ালিয়া পাড়া এলাকার শামশুল আলম পুত্র মোঃ নাছির (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়।

বোটে থাকা সাদুর রশীদ বলেন, আমরা ২২ জন বোট নিয়ে সাগরে জাল ফেলতে যাই।  এ সময় আনোয়ারা গহিরা এলাকার দুইটি বোট এসে আমাদের কে মারধর করলে আমাদের বোটটি সমুদ্রে ডুবে যায়। তিনি আরও বলেন, আমরা প্রায় ১ ঘন্টা আমরা সাগরে ভাসমান ছিলাম। অন্য একটি বোট এসে আমাদের কে উদ্ধার করে সাগর পাড়ে নিয়ে এলেও নাছির নামে এক জেলে নিঁখোজ রয়েছেন।

নিহত নাছিরের স্ত্রীর বড় ভাই মোঃ এনাম জানান, মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ২২ জন মাঝিমাল্লা নিয়ে জাল বসাতে যায়  বড় মাওলানা ফিশিং বোটটি। এ সময় জালের পার মারার সময় আনোয়ারা গহিরা এলাকার ২ টি বোট তাদের হামলা করে। এসময় সাগরে ফিশিং বোটটি ডুবে গেলে অন্য মাছ ধরার বোট এসে তাদেরকে উদ্ধার করে। এসময় নাছির সাগরে ডুবে যায়।

তিনি আরও বলেন, নিহত নাছির ১২ বছর আগে সে বিয়ে করে কদমরসুল কুইন্নার পাড়া এলাকার মো: মুহিবুল্লার মেয়ে রানু আক্তার কে বিয়ে করে। সে ১ ছেলে ও ১ মেয়ে কন্যা সন্তানের জনক।

এ ব্যাপারে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মো. বদরুদ্দীন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের কদমরসুল এলাকা থেকে ২২ জন মাঝিমাল্লা নিয়ে দুপুরে বঙ্গোপসাগর জাল বসাতে যায়। এ সময় আনোয়ারা গহিরা এলাকার ২টি বোট তাদেরকে হামলা করে।  এতে নাছির নামের এক ব্যক্তি নিহত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme