বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

রাজশাহীতে বনসাই প্রদর্শনী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৭ ভিউ

রাজশাহীতে তিন দিনব্যাপি বনসাই প্রদর্শনী শুরু হয়েছে। নগর ভবনের গ্রিন প্লাজায় ২২তম বার্ষিক এই প্রদর্শনীর আয়োজন করেছে রাজশাহী বনসাই সোসাইটি।

বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পরে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘বনসাই একটি জীবন্ত ভাস্কর্য। একটি গাছকে অতি কাছে থেকে মুগ্ধ হয়ে দেখা যায় বনসাইয়ে। নগর সভ্যতার বিকাশের অনেক আগেই এই শিল্পের বিকাশ ঘটেছে, রয়েছে এর ইতিহাস। চীন ও জাপানের প্রাচীন ইতিহাসে এই শিল্প চর্চার প্রমাণ মেলে। এটি বহু বছরের পুরণো একটি শিল্প। বনসাই শুধু শখের নই এটি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, রাজশাহী বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ ও সহসভাপতি রেহানা চৌধুরী।

রাজধানী সাইকেল ও লুমিনাস প্রোপার্টিজের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে ১৮ জন শিল্পীর ৪০ প্রজাতির ২৩৫টি বনসাই গাছ স্থান পেয়েছে। উল্লেখযোগ্য গাছের মধ্যে বট, পাকুর, লাইকর, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, বৈচি, জিলাপি, তেঁতুল, কামিনী, বেনজামিনী, রেচুসা, রামফি, লংআইল্যান্ড, গোল্ডেন ভাইরেন্স, বাগান বিলাস, বাওবাব, জেড, চাইনাবট, থাইচেরী, কতবেল ও রঙ্গন। আগামী শনিবার (৯ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme