শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

ছেলের ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব কারাগারে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬ ভিউ

ছেলের পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ জুন), চট্টগ্রাম মহানগর হাকিম মো. আবু বকর সিদ্দিক জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে হাইকোর্ট থেকে নেওয়া চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তিনি।

চট্টগ্রাম আদালত পুলিশের পরিদর্শক শাহিনুর আলম বলেন, “পাঁচলাইশ থানায় দায়ের হওয়া জালিয়াতির মামলায় আগাম জামিনের মেয়াদ শেষে অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ জামিন চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।”

২০২৩ সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেব নাথ। ফল প্রকাশের পর দেখা যায়, তিনি জিপিএ-৫ পেয়েছেন— যা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। তখনই নারায়ণ চন্দ্র নাথ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন।

অভিযোগ উঠে, পিতার প্রভাব খাটিয়ে ছেলেকে জিপিএ-৫ পাইয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে তদন্ত শুরু হয়। বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দেয়।

তদন্ত স্থগিত চেয়ে নারায়ণ চন্দ্র নাথ হাইকোর্টে রিট করলে আদালত আট সপ্তাহের স্থিতাবস্থা দেন। তবে মাউশি ও বোর্ডের আপিলের প্রেক্ষিতে রিটের আদেশ বাতিল হয়। পরবর্তী তদন্তে ফল জালিয়াতির প্রমাণ মেলায় ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। একই বছরের ২৪ অক্টোবর বোর্ডের শৃঙ্খলা কমিটির বৈঠকে নক্ষত্রের ফলাফল বাতিল করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে নারায়ণ চন্দ্র নাথ, তাঁর ছেলে নক্ষত্র, বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার এবং প্রাক্তন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খানের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৩৪ ধারা এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ৫, ৬, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়।

এর আগে, একই মামলায় ১৫ মার্চ চট্টগ্রাম বোর্ডের প্রাক্তন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খানকেও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme