শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

কাভার্ড ভ্যানে প্রাণ গেল ৫ বছরের ছোট্ট আফনাসের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৮৩ ভিউ

চট্টগ্রামের লোহাগাড়ায় কভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী বাঁশখালীর পাঁচ বছরের শিশু আফনাস নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা, বড় ভাই ও ছোট বোন আহত হয়েছেন।বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে লোহাগাড়া উপজেলার মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফনাস বাঁশখালী উপজেলার মধ্যম গুনাগরী জহুজ পাড়া এলাকার বাসিন্দা এবং লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সবুরের দ্বিতীয় ছেলে।নিহতের বড় চাচা হালিম জানান, চাকরির কারণে মোহাম্মদ আব্দুস সবুর স্ত্রী-সন্তানদের নিয়ে লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার পাশে একটি ভাড়া বাসায় থাকেন। বুধবার ব্যাংক বন্ধ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন।

বান্দরবান থেকে সিএনজি অটোরিকশায় লোহাগাড়ার বাসায় ফেরার পথে মিঠাদিঘী এলাকায় পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা একটি দ্রুতগতির কভার্ডভ্যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ বছরের আফনাস ঘটনাস্থলেই মারা যায়।দুর্ঘটনায় আফনাসের বাবা মোহাম্মদ আব্দুস সবুর (৪০), মা মর্জিনা বেগম (৩০), বড় ভাই আফনান (৮) এবং দুই বছর বয়সী ছোট বোন আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আফনাসের মা, বড় ভাই ও ছোট বোন বাসায় ফিরেছে। তবে তার বাবা মোহাম্মদ আব্দুস সবুর গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।আফনাসের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে মধ্যম গুনাগরী জহুজ পাড়াসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme