শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

রাশিয়ার MISIS বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সরকারি বৃত্তি পেলেন বাঁশখালীর মো. হাবীব উল্লাহ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৫৫ ভিউ

রাশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান National University of Science and Technology MISIS-এ Business Informatics বিষয়ে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর মো. হাবীব উল্লাহ। তিনি কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদণ্ডী এলাকার বাসিন্দা মো. আবু নাছের ও রেহেনা বেগমের সন্তান।

রাশিয়া সরকারের সরকারি বৃত্তি প্রকল্প ‘Open Doors’-এর প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় Business and Management ট্র্যাকে বিশ্বব্যাপী Runner-Up হয়ে পূর্ণ অর্থায়িত এই বৃত্তি অর্জন করেন হাবীব উল্লাহ।যেভাবে অর্জন করলেন বৃত্তি :হাবীব উল্লাহ প্রথমে রাশিয়ার সরকারি Open Doors Scholarship Project-এর অনলাইন পোর্টালে Master’s level-এর Business and Management ট্র্যাকে নিবন্ধন করেন। এরপর নির্ধারিত বিষয়ে Entry Test-এ অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি তাঁর একাডেমিক ও পেশাগত যোগ্যতার বিস্তারিত Portfolio জমা দেন।

Entry Test-এর ফলাফল ও Portfolio মূল্যায়নের পর যোগ্য প্রার্থীদের চূড়ান্ত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ধাপে হাবীব উল্লাহ ১৮০ মিনিটের একটি অনলাইন Proctored Examination-এ অংশ নেন। পরীক্ষায় বিশ্লেষণী দক্ষতা, পরিমাণগত বিশ্লেষণ, ব্যবসায়িক কৌশল এবং ব্যবস্থাপনা-সংক্রান্ত জ্ঞান যাচাই করা হয়। পুরো পরীক্ষায় ওয়েবক্যাম, ডেস্কটপ ও অডিও পর্যবেক্ষণের ব্যবস্থা ছিল।এই প্রতিযোগিতামূলক ধাপ সফলভাবে পেরিয়ে Business and Management ট্র্যাকে বিশ্বব্যাপী Runner-Up হন তিনি। এর মাধ্যমে রাশিয়া সরকারের পূর্ণ অর্থায়িত বৃত্তির জন্য নির্বাচিত হন হাবীব উল্লাহ।

বৃত্তির Business and Management ট্র্যাকের সঙ্গে তাঁর পছন্দের Master’s in Business Informatics প্রোগ্রামের সমন্বয় করা হয়। পরবর্তীতে রাশিয়ার Ministry of Science and Higher Education-এর অধীনে পরিচালিত বৃত্তি কোটা ব্যবস্থায় মস্কোর National University of Science and Technology MISIS-এ তাঁর চূড়ান্ত প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়।

মস্কো যাওয়ার প্রস্তুতি : হাবীব উল্লাহর পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মস্কো যাওয়ার প্রস্তুতি রয়েছে। সেখানে পৌঁছে ক্যাম্পাস রেজিস্ট্রেশন, ডরমিটরিতে ওঠা, স্থানীয় ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা, মেডিকেল স্ক্রিনিংসহ প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করবেন। ১ অক্টোবর থেকে তাঁর ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষা ও কর্মজীবন : হাবীব উল্লাহ পূর্ব ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, কোকদন্ডী গুণাগরি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ নিয়ে এসএসসি এবং সরকারি কমার্স কলেজ থেকে জিপিএ ৫ নিয়ে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীতে ফিন্যান্স বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।কর্মজীবনে তিনি বিকাশ লিমিটেডের টেরিটরি এক্সিকিউটিভ, সিটি ব্যাংকের সহকারী ম্যানেজার এবং জনতা ব্যাংকের সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে দায়িত্ব পালন করেছেন।MISIS-এ Business Informatics অধ্যয়নের মাধ্যমে enterprise architecture, data analytics, business intelligence এবং technology management বিষয়ে নিজের দক্ষতা আরও গভীর করতে চান হাবীব উল্লাহ। ভবিষ্যতে data management, financial analytics ও IT management-এর সমন্বয়ে বড় প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর, কার্যকর পরিচালন কৌশল এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য রয়েছে তাঁর।

স্কলারশিপ প্রত্যাশীদের জন্য পরামর্শ : আন্তর্জাতিক পর্যায়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জনে আগ্রহীদের শুরু থেকেই সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন হাবীব উল্লাহ। তাঁর মতে, একটি পূর্ণাঙ্গ স্কলারশিপ অর্জনের প্রস্তুতি একদিনে তৈরি হয় না; নির্দিষ্ট লক্ষ্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সঠিক দিকনির্দেশনা ও ধারাবাহিক প্রচেষ্টার সমন্বয়েই সাফল্য আসে।তিনি মনে করেন, শুধু ভালো একাডেমিক ফলাফলই যথেষ্ট নয়। CGPA-এর পাশাপাশি বাস্তব কর্ম-অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও সুসংগঠিত Portfolio গড়ে তুলতে হবে।একই সঙ্গে Entry Test, Proctored Examination কিংবা সাক্ষাৎকারের জন্য সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ধারণা, quantitative methods, business logic, logical reasoning ও data analytics-এর মতো ক্ষেত্রে নিয়মিত অনুশীলন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।হাবীব উল্লাহর পরামর্শ, সম্ভাব্য আবেদনকারীদের বৃত্তির সুযোগ ও আবেদনের সময়সীমা সম্পর্কে আগে থেকেই খোঁজ রাখতে হবে। প্রয়োজনীয় সনদ ও একাডেমিক কাগজপত্র প্রস্তুত রাখার পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার অভিজ্ঞতা রয়েছে এমন সিনিয়র ও সফল অ্যালামনাইদের সঙ্গে যোগাযোগ রেখে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা নেওয়া উচিত।সবশেষে তিনি গুরুত্ব দিয়েছেন ধৈর্য ও আত্মবিশ্বাসের ওপর। তাঁর মতে, দীর্ঘ ও প্রতিযোগিতামূলক এই প্রক্রিয়ায় নিজের শক্তি ও দুর্বলতা মূল্যায়ন করে প্রস্তুতি চালিয়ে যেতে হবে। ধারাবাহিক প্রচেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে আন্তর্জাতিক পর্যায়ে নিজের যোগ্যতা প্রমাণ করে কাঙ্ক্ষিত উচ্চশিক্ষার সুযোগ অর্জন করা সম্ভব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme