সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপহার হিসেবে গুগল প্লে স্টোরে বাঁশখালী এক্সপ্রেস অ্যাপ লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বাঁশখালীর তরুণ হৃদয় বড়ুয়ার স্বপ্ন আন্তর্জাতিক ম্যারাথনে দেশের প্রতিনিধিত্ব পুইছড়িতে স্বপ্নজয়ী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬০০ শিক্ষার্থী ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুকে পোস্ট বাঁশখালী এক্সপ্রেস এর লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রম বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর

১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপহার হিসেবে গুগল প্লে স্টোরে বাঁশখালী এক্সপ্রেস অ্যাপ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ ভিউ

এক্সপ্রেস ডেস্ক ◾দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটিভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘বাঁশখালী এক্সপ্রেস’ এখন গুগল প্লে স্টোরে। পাঠকদের আরও সহজে সংবাদ, ডকুমেন্টারি ও জরুরি তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছে প্ল্যাটফর্মটির অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং এতে বিজ্ঞাপন দেখানো হবে না বলে জানানো হয়েছে।

অ্যাপটির মাধ্যমে পাঠকেরা বাঁশখালী এক্সপ্রেসের সংবাদ ও বিভিন্ন তথ্যভিত্তিক কনটেন্ট সহজেই মোবাইল ফোনে দেখতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মটির ডকুমেন্টারি ও জনপদকেন্দ্রিক বিভিন্ন ভিডিও কনটেন্ট উপভোগ করার সুযোগ থাকবে।

বাঁশখালী এক্সপ্রেসের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাপটি পাঠকদের জন্য বিশেষ উপহার হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় সংবাদ ও প্রয়োজনীয় তথ্য মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার পাশাপাশি কমিউনিটির সঙ্গে প্ল্যাটফর্মটির যোগাযোগ আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাপটিতে রয়েছে জরুরি তথ্য যুক্ত করার বিশেষ সুবিধা। কোনো এলাকার প্রয়োজনীয় জরুরি তথ্য বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় বাঁশখালী এক্সপ্রেসের সঙ্গে শেয়ার করতে ব্যবহারকারীরা অ্যাপের হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে ‘জানাতে চাই’ অপশন নির্বাচন করতে পারবেন। এরপর প্রয়োজনীয় তথ্য পাঠানো যাবে। এতে স্থানীয় জনগণের অংশগ্রহণে জনপদের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও প্রচারের সুযোগ তৈরি হবে।

বাঁশখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ আশা করছে, অ্যাপটির মাধ্যমে পাঠকেরা আরও সহজে স্থানীয় সংবাদ ও প্রয়োজনীয় তথ্য পাবেন। একই সঙ্গে এলাকার মানুষের তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার ক্ষেত্রে অ্যাপটি কার্যকর ভূমিকা রাখবে।নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করুন ⤵️
গুগল প্লে স্টোর লিংক

https://play.google.com/store/apps/details?id=net.banshkhaliexpress.apphttps://play.google.com/store/apps/details?id=net.banshkhaliexpress.app

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme