সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপহার হিসেবে গুগল প্লে স্টোরে বাঁশখালী এক্সপ্রেস অ্যাপ লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বাঁশখালীর তরুণ হৃদয় বড়ুয়ার স্বপ্ন আন্তর্জাতিক ম্যারাথনে দেশের প্রতিনিধিত্ব পুইছড়িতে স্বপ্নজয়ী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬০০ শিক্ষার্থী ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুকে পোস্ট বাঁশখালী এক্সপ্রেস এর লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রম বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ ভিউ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ৯ বছর বয়সী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে মো. ইব্রাহিম নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্তকে এখনো আটক করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন। ওই দিন বিকেল ৪টার দিকে মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করে পুলিশ। ঘটনাটি উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের একটি হাফেজিয়া মাদ্রাসায় ঘটেছে।

শিশুটির মায়ের অভিযোগ, মাদ্রাসাটিতে দীর্ঘদিন ধরে তাঁর ছেলেকে ধর্ষণ করে আসছিলেন মো. ইব্রাহিমসহ দুই ব্যক্তি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. ইব্রাহিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme