বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের বাড়ির ফটকে আগুন দেওয়ার অভিযোগ কথিত ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি কামালকে দৌঁড়ানি বাঁশখালীতে একই বাড়ি থেকে বাবা ও জমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার আলিম পরীক্ষার ফল: ১ম স্থানে চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ.আলিম মাদ্রাসা এইচএসসি ফলাফলে আবারও ১ম মাস্টার নজির আহমদ কলেজ ‘লাখ টেয়ার হাবিন ন’চায়
পোয়ার চরিত্র চন
বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের টুর্নামেন্ট এনসিপির বাঁশখালী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক জসিম উদ্দীন ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপহার হিসেবে গুগল প্লে স্টোরে বাঁশখালী এক্সপ্রেস অ্যাপ লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

বাঁশখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের বাড়ির ফটকে আগুন দেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ ভিউ

নিজস্ব প্রতিবেদক | বাঁশখালী এক্সপ্রেস ◾
চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমানের বাড়ির প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আমিনুর রহমানের অভিযোগ, রাতের কোনো একসময় ২-৩ জন দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনের প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে অবস্থিত মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না। তবে তাঁর ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান সাবেক এই চেয়ারম্যান।

তিনি আরও জানান, বিষয়টি রাতের দায়িত্বে থাকা পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) বাবুকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার আশঙ্কা নিয়ে আলোচনা থাকলেও আমিনুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সংশ্লিষ্টতার বিষয়েও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme