শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী ২৩’র বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২ ভিউ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঁশখালী চেয়ারম্যান সমিতির সম্মানিত সভাপতি এড আ.ন.ম শাহাদত আলম এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক বাবু খোকন এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু কৃষ্ণ প্রসাদ সেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, প্রতিষ্টাতা পরিবারের অন্যতম সদস্য প্রয়াত বীর মুক্তিযুদ্ধা ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোজ্জল আহমেদ চৌধুরীর সহধর্মিণী জনাবা লুৎফুন্নেছা খানম, পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ্ব আজিজুল হক,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক অফিসার মোহাম্মদ ইউছুপ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধাব শিক্ষম বাবু খোকন চক্রবত্তী, রায়ছটা প্রমাশিয়া উচ্চা বিদ্যালয়ের প্রধান শিক্ষকরফিকুল আলম, আওয়ামীলীগ নেত জাহাঙ্গীর আলম, নারী উন্নয়ন সমিতি’র সভাপতি শ্রীমতী শোভা রানী ধর সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, বিদায়ী শিক্ষার্থী ও সাধারন শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য
বলেন ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবে স্বপ্নের স্বারথী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme