শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

গন্ডামারায় নিহত শ্রমিকদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২২ ভিউ

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন এস.এস. পাওয়ার প্ল্যান্টে গত ১৭এপ্রিল দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে নিহত ও আহত মোট ২২ জন শ্রমিক ও শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে  আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে  নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পেয়েছেন এককালীন ২ লাখ টাকা ও আহত শ্রমিক পেয়েছেন ৫০ হাজার টাকার অনুদান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)  আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।  বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া,  বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme