বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৭ ভিউ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আম গাছে উঠে খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মারুফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে এ দুঘর্টনা ঘটে।

নিহত মারুফের বাড়ি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের দক্ষিণপুর চাঁদপুর এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল করিম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মরা ডাল (শুকরা খড়ি) ভাঙতে আম গাছে ওঠে মারুফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লি বিদ্যুৎ শিবগঞ্জ জোনাল অফিসের সরবরাহকৃত ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আম গাছের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আম গাছে শুকনা খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme