শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

ছাত্র বলাৎকার; মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২০ ভিউ

নিজের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বলাৎকার করে মঙ্গলবার র‍্যাব সাত’র হাতে ধরা পড়েন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাদেকুল ইসলাম (২৪) । গত ১৩ অক্টোবর চট্টগ্রামের ইপিজেডস্থ আকমল আলী রোড এলাকায় নিজের মাদ্রাসায় অভিযুক্ত মো. সাদেকুল ইসলাম এই অপকর্মটি করেন বলে জানান শিক্ষার্থীর অভিভাবক। সে কক্সবাজার জেলার মহেশখালীর সিকদারপাড়া এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।

র‍্যাব জানায়, বলাৎকারের শিকার ওই শিশু মাদ্রাসার আবাসিক ছাত্র। গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সাদেকুল ইসলামের রুমে নিয়ে যান। পরে সেখানে তাকে বলাৎকার করা হয়। শিশুটি অসুখ হয়ে পড়লে অভিভাবকদের ফোন করেন মাদ্রাসা শিক্ষক সাদেকুল। তারপর বাড়ির লোকজন শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। ওই সময় শিশুটি তার পরিবারকে সব কিছু খুলে বলে।

পরবর্তীতে এ ঘটনায় ২১ অক্টোবর ইপিজেড থানায় মামলা করেন শিশুটির বাবা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme