শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

ঢাবিতে কক্সবাজার স্টুডেন্ট’স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৪ ভিউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজারের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “কক্সবাজার স্টুডেন্ট’স ফোরাম” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার টিএসসি ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে চার শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনের মাধ্যমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এক পর্যায়ে আলোচনায় বক্তারা বলেন, কক্সবাজারের প্রতিটি শিক্ষার্থীকে দেশ গড়ার যোগ্য কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এ কারিগর তৈরির কারখানা। তাই, পড়ালেখার পাশাপাশি নিজেকে দেশের জন্য তৈরি হতে হবে।

এ সময় কক্সবাজারের সকল শিক্ষার্থীদের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করার আহবান জানান।

সংগঠনের সভাপতি রাসেল রহমানের সভাপতিত্বে ও স্টুডেন্ট’স এসোসিয়েশন অব উখিয়া-টেকনাফের সাধারণ সম্পাদক আবু রাশেদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফররুখ মাহমুদ, বিপিবিএল’র হেড চ্যানেল এনগেজমেন্ট এ এম এম ফজলুর রাশিদ ও ঢাকা জজকোর্টের আইনজীবী নাজমুস সাকিব।

পুরো আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম বাপ্পী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme