সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী মোহাম্মদ আসিফ উল্লাহর ইন্তেকাল ছবি এডিটে ChatGPT-এর ৯টি ‘ম্যাজিক প্রম্পট’ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাংলাদেশে ১,৫০০ ভুয়া সংবাদ

নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯ ভিউ

হাটহাজারী প্রতিনিধি (চট্টগ্রাম): হাটহাজারীর উত্তর মাদার্শার জীবন চৌধুরী বাড়িতে অবস্থিত তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি মাওলানা ইব্রাহিম সাহেব। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে তাদের মেধা, অধ্যবসায় ও ভালো কাজের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রামের সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ ইকবাল, কাফকো কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর এবং ব্রিটিশ কাউন্সিল অ্যাম্বাসেডর মোহাম্মদ সিরাজ হায়দার চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও মাদার্শা পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস মোরশেদ খান, বিশিষ্ট ব্যাংকার আরিফ মইনুদ্দিন এবং মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব তৈয়ব ও জনাব কামাল উদ্দিন।

বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেওয়া জরুরি। একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে কোরআনভিত্তিক ও নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বক্তারা তারতিলুল কোরআন একাডেমীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতায় বাংলাদেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সমাজের বিত্তবান, শিক্ষানুরাগী ও সচেতন ব্যক্তিদের নিজ নিজ এলাকার শিক্ষা ও নৈতিকতা বিকাশে সহায়ক প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও অনুরোধ জানান বক্তারা।

পরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজনটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme