বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫ ভিউ

“সময় গিয়াছে, নূতন হইয়াছে পুরাতন। দ্বার খোলো আবার, আবার আসিয়াছে নূতন, লও তাহারে বরণ করিয়া।“

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সাইন্স এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ০৮/০৯/২৩ রোজ শুক্রবার , দুপুর ২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

পাবলিক হেলথ নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুস সালাম মন্ডল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শুভময় দত্ত, মোটিভেশনাল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্টুডেন্ট কাউন্সিলার আবু সালেহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রধান মিসেস তাসলিমা বেগম, মাইক্রোবায়োলজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান শিশির, সহকারী অধ্যাপক আবু জিহাদ, বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজির কো- চেয়ারম্যান রুবাতুল আরা, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি বৃন্দ, স্টাফ এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।

এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. শুভময় দত্ত ওনার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের পরম স্নেহে শুভেচ্ছার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাগত জানান।তার বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পথ চলা এবং শিক্ষাজীবনের বিভিন্ন দিক-নির্দেশনা এবং বর্তমান সময়ের গণমাধ্যম বিশেষ করে সোশাল মিডিয়ার ইতিবাচক এবং নেতিবাচক দিক সম্পর্কে আলোচনা করেন।

মোটিভেশনাল বক্তা সিনিয়র স্টুডেন্ট কাউন্সিলার জনাব আবু সালেহ ওনার বক্তব্যে বলেন ছাত্র জীবনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক ভাবে সুস্থ থাকার বিভিন্ন সুফল এবং মানসিক অসুস্থতার পরিণতি যেমন মাদকাসক্তির বিভিন্ন কুফল আলোচনা করেন। এ বিষয়ে তিনি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বজায় রাখার পরামর্শ দেন।

সভাপতির বক্তৃতায় পাবলিক হেলথ নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুস সালাম মন্ডল ওনার বক্তব্যে বলেন, ‘শিক্ষাজীবন নিজেকে গড়ে তোলার অন্যতম প্লাটফর্ম। এখনই সময় যোগাযোগের দক্ষতা বাড়ানো, এক্সট্রাকারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ করার । এক্সট্রাকুরিকুলার কার্যক্রমে এর সাথে নবীনদের যুক্ত থাকার আহ্বান জানান ,এতে করে শিক্ষার্থীদের সামাজিক সংক্রান্ত দক্ষতা এবং লিডারশীপ ক্ষমতা বৃদ্ধি পাবে।

সাংস্কৃতিক পর্বে গান, নাচ, কবিতা আবৃত্তি পরিবেশন করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানটি পরিচালনায় উপস্থাপক হিসাবে ছিলেন দিদার হোসেন রাকিব ও লুবাতুল আরাবিয়া ।

সুসম্পন্ন এবং সুসজ্জিত ভাবে অনুষ্ঠান আয়োজন করেনঃ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ক্লাব, এম.বায়ো রিসার্চ ক্লাব, ফার্মা ক্লাব, এবং বায়োকেমিস্ট্রি টিচার্স ক্লাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme