শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে কোস্ট ফাউন্ডেশন’র লিগ্যাল এইড ক্লিনিকের আয়োজন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৩ ভিউ

বাঁশখালী উপজেলা পুকুরিয়াতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের অধীনে জার্মানির জিআইজেড এর কারিগরি সহযোগিতায় সহযোগী সংস্থা কোস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “কমিউনিটিতে ন্যায়বিচারের প্রবেশাধিকার” নামক প্রকল্পের লিগ্যাল এইড ক্লিনিকের আয়োজন করা হয়েছে।

১৯/০২/২০২২ ইং রোজ শনিবার কোস্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় লিগ্যাল এইড ক্লিনিক অনুষ্ঠিত হয়।কোস্ট ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা দিলদার হোসেন দিদারের সঞ্চালনায়।লিগ্যাল এইড ক্লিনিকের স্বাগত বক্তব্য এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন কোস্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক, সোস্যাল ডেভেলপমেন্ট এন্ড কমিউনিকেশন মুজিবুল হক মনির।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কোঅর্ডিনেটর,রেস্টোরেটিভ জাস্টিস এন্ড প্রিভেশন,রুল অব ল,জিআইজেড মোহাম্মদ রিয়াজুল হক।
সিনিয়র সহকারী জজ,জেলা লিগ্যাল এইড অফিসার,চট্টগ্রাম রাজিয়া সুলতানা।
প্যানেল মেয়র,চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোহাম্মদ গিয়াস উদ্দিন।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব জাকের আহমদ।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন নির্বাহী পরিচালক, সেন্টার ফর ডিএস্যাবিলিটিন ইন ডেভেলপমেন্ট (সিসিডি) এ.এইচ.এম নোমান খান।

উক্ত লিগ্যাল এইড ক্লিনিকে আরও উপস্থিত কোস্ট ফাউন্ডেশনের কমিউনিটি প্যারালিগাল নিশাত চৌধুরী,মোহাম্মদ ইসমাঈল,জমির উদ্দীন,হাসনাত করিম,মোহাম্মদ ইসমাঈল নয়ন,মোহাম্মদ আলমগীর এবং এনি দে। লিগ্যাল এইড ক্লিনিকে প্রায় চল্লিশ জন সেবা গ্রহীতাকে আইনি সেবা ও পরামর্শ দেন সিনিয়র সহকারী জজ চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার রাজিয়া সুলতানা এবং প্যানেল আইনজীবী বিশ্বজিত চক্রবর্তী (সুমন)।
এছাড়া বক্তরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অঙ্গীকার করেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসহায় ও হতদরিদ্র মানুষ যাতে সহজে আইনী সেবা পেতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, “কমিউনিটিতে ন্যায়বিচার প্রবেশাধিকার” সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর,খানখানাবাদ, বাহারচড়া ইউনিয়ন এবং আনোয়ারা উপজেলায় আনোয়ারা সদর,চাতরী,হাইলদর, পরৈকোড়া ইউনিয়নে বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme