শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে জলকদর খালের দখল উচ্ছেদ কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১ ভিউ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুরুত্বপূর্ণ জলকদর খালের সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উদ্ধার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে প্রশাসন।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন | ছবি রিয়াদুল ইসলাম রিয়াদ

সূত্র জানায়, বুধবার সকালে হাইকোর্টের নির্দেশে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রাথমিকভাবে সীমানা নির্ধারণ ও উদ্ধার কার্যক্রম খানখানাবাদ ইউনিয়নের ঈশ্বর বাবুর হাট অংশ থেকে আনুষ্ঠানিকভাবেই শুরু করা হয়। মহামান্য হাইকোর্টের নির্দেশে সীমানা নির্ধারণের জন্য জেলাপ্রশাসন ছয় জন সার্ভেয়ারও নিয়োগ দিয়েছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডও একজন সার্ভেয়ার দিবে।

ওইসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কামাল উদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বাঁশখালীর ইউএনও জেসমিন আক্তার বলেন, নতুন করে কেউ যেন স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য জলকদর খাল উদ্ধারের প্রাথমিক কাজ হিসেবে সীমাধানা নির্ধারণ কার্যক্রম শুরু করেছি। এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme