শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৯ ভিউ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকায় ঈদের ছুটিতে বাড়ি ফিরে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ছয় বছরের এক শিশুর। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম সাজিদুল করিম। সে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদ মেম্বারের বাড়ির প্রবাসী ফারুখ আজমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সাজিদুল। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা পাশের পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সাজিদুলের বাবা দীর্ঘদিন ধরে দুবাইয়ে অবস্থান করছেন এবং সেখানেই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন। কিছুদিন আগে পরিবারসহ দেশে ফিরে ঢাকায় উঠেন। কোরবানির ঈদ উপলক্ষে বুধবার তারা গ্রামের বাড়িতে আসেন। আর এর পরদিনই ঘটে এই দুর্ঘটনা।

শিশুটির মামা মুহিব উল্লাহ বলেন, “ঈদের ছুটি কাটাতে এসে আমার ভাগ্নে প্রাণ হারাল। আমাদের পরিবারের ঈদের আনন্দ বিষাদে পরিণত হলো।”

শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme