বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৪ ভিউ

চট্টগ্রামের বাঁশখালীতে টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় ও নাসেরা খাতুন আর কে বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টায় কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ে এবং বিকেল ৪টায় পূর্ব বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরীক্ষিত মোহন দে।

এ সময় ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সরফভাটা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, কালিপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল, বাঁশখালী সরকারি গার্লস স্কুলের শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, রায়ছটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল দেবনাথ, এনআরবিসি ব্যাংক, ও.আর. নিজাম রোড শাখার অফিসার সাইমুন উদ্দিন, কক্সবাজার জোনের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মো. শোয়েব, এম এ হালিম এন্ড অ্যাসোসিয়েট এর ইনকাম ট্যাক্স অ্যাসোসিয়েট আনোয়ার হোসেন, চাক্তাই নিউ আমানত শাহ জুয়েলার্সের স্বত্বাধিকারী রন্টু দাস, রিফতা ফুড কোম্পানির কর্মকর্তা সুজন বিশ্বাস, প্রবাসী আবুল কাশেমসহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ধুত্বের গভীর বন্ধন, বন্যাদুর্গত মানুষের প্রতি সহমর্মিতা এবং সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন। উল্লেখ্য, বন্যাদুর্গত মানুষের সহায়তায় ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এর আগেও গত ১১ জুলাই ৫০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ব্যক্তিগত ব্যস্ততা, দেশের বাইরে অবস্থান ও প্রবাসে থাকার কারণে মনসুর মিয়া, আবিদ উদ্দিন খোকা, কায়সার উদ্দিন রুবেল, উম্মে আবিদা হোসেন এলি, হীরামনি বিশ্বাস, নাদিয়া হক, সাইমা পারভীন, মেরিনা সুলতানা,জয়শ্রী দাশ, জিয়া মোস্তফা, রিংকন চৌধুরী, কুতুবউদ্দিন, সাইফুদ্দিন মাহমুদ সাগর, আইয়ুব উল ইসলাম, আজিজ আহমেদ, মো. হাসেম, মহিউদ্দিন মাহি, আশেকুল ইসলাম, কৌশিক সেন, আরিফ মইনুদ্দিন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মিজান, আবু সাদাত মোহাম্মদ সায়েম,দোলন নাথ,নুরুল ইসলাম, মোঃ আলমগীর, কামরুল ইসলাম, মো. মামুন, গোফরান রাব্বি, সজলসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তারা এই মানবিক উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পরীক্ষিত মোহন দে এবং ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত বক্তারা সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme