বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘EX-BRHSian FOOTBALL FESTIVAL Season-3’। চট্টগ্রাম নগরীর ১ কিলোমিটার এলাকার নূর নগর হাউজিং সোসাইটিতে অবস্থিত NN Sports Arena-তে বিকেল ৩টায় শুরু হবে এ ফুটবল উৎসব।
আয়োজক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের এসএসসি ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের মোট ১৬টি দল এবারের আসরে অংশ নেবে।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও বন্ধন আরও সুদৃঢ় করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলন ও আনন্দঘন সময় কাটানোর সুযোগ তৈরি করবে এ ফুটবল উৎসব।
আয়োজকদের প্রত্যাশা, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা, দলীয় সংহতি এবং পুরোনো বন্ধুদের পুনর্মিলনে মুখর হয়ে উঠবে পুরো আয়োজন।
ফুটবল উৎসবটি উপভোগ করতে বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।
অনুষ্ঠানের সময়সূচি
– তারিখ: ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার
– সময়: বিকেল ৩টা
-স্থান:NN Sports Arena, নূর নগর হাউজিং সোসাইটি, ১ কিলোমিটার, চট্টগ্রাম নগরী।
Leave a Reply