বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিউসনিকের পার্টনার মিট

  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৪ ভিউ

বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিউসনিক প্রথম বারের মত চট্টগ্রামে আয়োজন করেছে ‘‘ভিউসনিক পার্টনার মিট’’। বন্দর নগরী চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে চট্টগ্রামের কমপিউটার ব্যবসায়িদের নিয়ে আয়োজিত পার্টনার মিট অনুষ্ঠানে ভিউসনিকের বিভিন্ন সাইজের ইন্টারেকটিব ফ্লাড প্যানেল উন্মোচন করা হয় পাশাপাশি ভিউসনিকের এলইডি প্রজেক্টর এবং বিভিন্ন মডেলের পকেট প্রজেক্টর সম্পর্কে পার্টনারদের কাছে তথ্য তুলে ধরা হয়।

চট্টগ্রামে অনুষ্ঠিত ভিউসনিক পার্টনার মিট এ উপস্থিত ছিলেন ভিউসনিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার গোলাম কিবরিয়া; বাংলাদেশের পরিবেশক ওরিয়েন্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাবেদুর রহমান শাহীন এবং ভিউসনিক বাংলাদেশের প্রডাক্ট ম্যানেজার আসমা উল হুসনা।

গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিউসনিক এর ইন্টারেকটিব ফ্লাড প্যানেল ইতিমধ্যে সমাদৃত হয়েছে। ইন্টারেকটিব ফ্লাড প্যানেল বর্তমান শিক্ষা কার্যক্রমে বিশ্বব্যাপী নবতর সংযোজন। বাংলাদেমের মার্কেটে আমরা ইতিমধ্যে এ পন্যের মাধ্যমে সুনাম অর্জন করেছি। দেশে শেখ রাসেল ল্যাব প্রকল্পে ভিউসনিকের ইন্টারেকটিব ফ্লাড প্যানেল ব্যবহার করা হচ্ছে।

জাবেদুর রহমান শাহীন বলেন, পরবির্তনশীল প্রযুক্তির এই সময়ে ভিউসনিকের ইন্টারেকটিব ফ্লাড প্যানেল সময়ের আধুনিকতম সংযোজন। আমরা অচিরেই বিভিন্ন প্রজেক্টর মডেল এবং বিভিন্ন সাইজের ইন্টারেকটিভ ফ্লাড প্যানেল সহজলভ্য করতে সক্ষম হয়েছি। ইন্টারেকটিব ফ্লাড প্যানেলে রয়েছে ভিউসনিকের নিজস্ব সফটওয়্যার। যা অন্য কোন ব্রান্ডের ডিভাইসে নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme