শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বৈলছড়ীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৪ ভিউ

বাঁশখালী প্রতিনিধি- বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) বিকেলে বৈলছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের বৈলছড়ি ইউনিয়ন সভাপতি মুহাম্মদ সোহেল উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে যুবলীগ নেতা শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবছার, বৈলছড়ী ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন ফয়সাল, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, চেচুরিয়া আয়শা ছিদ্দিকা জামে মসজিদের সভাপতি জাকের আহমদ, ছাত্রলীগ নেতা মোকতার হোসাইন, জাহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দীন বলেন,
‘মাননীয় প্রধানমন্ত্রী ও বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশনায় এলাকার পরিবেশ রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি, প্রিয় বৈলছড়ি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের স্কুল, কলেজ ও সার্বজনীন মসজিদ, মন্দিরসহ সরকারি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করবো ইনশাআল্লাহ।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme