শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

মিরসরাইয়ে বিএনপি নেতা হত্যা : গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৫ ভিউ

মিরসরাইয়ের বারইয়ারহাটে বিএনপি নেতা কবির আহম্মদ সওদাগর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তারা হলেন- কামাল উদ্দিন (৩২) ও মো. সাঈদ (৩০)। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কামাল উদ্দিন ও মো.সাঈদকে রাজধানী থেকে র‌্যাব-১ ও ৭ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভাস্থ হিঙ্গুলী মার্কেটে নিজ দোকানে হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কবির আহম্মদ সওদাগরকে হত্যা করা হয়। ওই রাতে নিহতের ছেলে দিদারুল আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme