শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

মির্জাখীল দরবার শরীফের অনুসরণে শতাধিক গ্রামে রবিবার ঈদুল ফিতর উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৫১ ভিউ

চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাসমূহের শতাধিক গ্রামে আগামীকাল রবিবার (৩০ মার্চ, ২০২৫) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাযহাবের নির্দেশনা অনুসারে ঈদ পালন করেন। প্রায় দুই শতাব্দী ধরে দরবার শরীফের অনুসারীরা বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও চন্দ্র মাসের অন্যান্য ধর্মীয় বিধান পালন করে আসছেন।

[irp posts=”2463″ ]

দরবার শরীফের সূত্রে জানা গেছে, ঈদের প্রধান জামায়াত মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে অনুষ্ঠিত হবে। দরবারের বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন (কঃ)-এর তত্ত্বাবধানে উনার জানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করবেন।

দরবার সূত্র অনুযায়ী, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা, ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, নোয়াখালী, বরিশাল, চুয়াডাঙ্গা, ভোলা, মিরশরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়িসহ বহু এলাকায় দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করবেন।

এছাড়া, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় বসবাসরত দরবারের অনুসারীরাও একইদিনে ঈদ উদযাপন করবেন।

মির্জাখীল দরবার শরীফের প্রতিনিধি মোহাম্মদ মছউদুর রহমান বলেন, “আমরা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে চাঁদের দর্শন, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মক্কা-মদিনাসহ বিভিন্ন দেশের চাঁদ দেখার প্রতিবেদন বিবেচনায় নিয়ে আগামীকাল রবিবার ঈদুল ফিতর উদযাপন করব, ইনশাআল্লাহ।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme