সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সাতকানিয়ায় পানির ট্যাংকে নেমে বাঁশখালীর কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৫ ভিউ

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে কাজ করতে নেমে অক্সিজেনের অভাবে নামজুল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেশুয়া চৌধুরী বাড়ি এলাকায় ডা. নাছির নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত নামজুল বাঁশখালীর পুকুরিয়া চৌমুহনী এলাকার আলম মাঝির পাড়ার বাসিন্দা মো. ওসমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজের জন্য ভবনের পানির ট্যাংকে প্রবেশ করেন নামজুল। কিছুক্ষণ পর অক্সিজেনের অভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও তিনজন ট্যাংকের ভেতরে মাথা প্রবেশ করালে তাঁরাও অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১১টার দিকে ড্রিল মেশিন দিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে নামজুলকে উদ্ধার করা হয়। পরে অসুস্থ চারজনকে বাঁশখালীর পুকুরিয়া চাঁদপুর সিবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নামজুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে, উদ্ধারকাজে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, ঘটনার পর উদ্ধার তৎপরতায় যথাযথ উদ্যোগ দেখা যায়নি। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় শোকের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, উদ্ধারকাজে অবহেলার অভিযোগ খতিয়ে দেখা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme