শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

স্বপ্নচূড়া১৫’র ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১২ ভিউ

বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় ২০১৫ ব্যাচের সংগঠন স্বপ্নচূড়া ‘১৫ এর ইফতার মাহফিল আজ বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্পন্ন হয়েছে। উক্ত ইফতার মাহফিলে ১৫ ব্যাচের শিক্ষার্থী ছাড়াও বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার অসিফুল হক এবং বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। ১৫ ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল হক রিফাতের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সঞ্জিত বড়ুয়া। এরপর মাহফিলে আগত অন্য শিক্ষকমন্ডলীগণ বক্তব্য রাখেন। এসময় পুরনো দিনের নানান স্মৃতি মনে করে শিক্ষকগণ আবেগআপ্লুত হয়ে পড়েন। বৈলছড়ি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আসিফুল হক তার বক্তব্যে শিক্ষকগনের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন এবং এরকম একটি আয়োজনের জন্য ১৫ ব্যাচের সবাইকে ধন্যবাদ জানান।
১৫ ব্যাচের পক্ষ থেকে অনুভুতি ব্যক্ত করেন মারুফ এবং ফরহাদ। ইফতার মাহফিলে আগত ১৫ ব্যাচের সবার সম্মতিক্রমে ইয়ার মুহাম্মদ সুমনকে সভাপতি এবং আলী হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২০২৪ সেশনের জন্য ৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme