• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

আজ বীর মুক্তিযোদ্ধা এম হাবিব উল্লাহ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

রিপোর্টার নাম: / ৪৬ শেয়ার
আপডেট: রবিবার, ১০ অক্টোবর, ২০২১

আজ মহান মুক্তিযুদ্ধের সংগঠক , বীর মুক্তিযোদ্ধা এম . হাবিব উল্লাহ চৌধুরীর ৬ষ্ঠ
মৃত্যুবার্ষিকী মহান মুক্তিযুদ্ধের সংগঠক , বীর মুক্তিযোদ্ধা এম . হাবিব উল্লাহ্ চৌধুরী ছাত্রজীবনে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন । স্বাধীনতা পূর্ববর্তী বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ , ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে বাঁশখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। ১৯৬৯-৭০ সালে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাপতি ১৯৮০-১৯৯৬ , চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি , চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সহ দলীয় দায়িত্ব পালন করেন । ১৯৭৩ সাল থেকে ১৯৮৮ সাল এবং ১৯৯২-১৯৯৬ সাল পর্যন্ত সুদীর্ঘ কাল ২ নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন । পাশাপাশি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি , বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য , বৈলগাঁও কনজুম উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সহ অসংখ্য সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন । তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ মহান মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সংগঠক ছিলেন । আজ ১০/১০/২০২১ ইং তারিখ দেশ , জাতি ও সংগঠনে অপরিসীম অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা এম. হাবিব উল্লাহ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?