• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন

আনোয়ারায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

রিপোর্টার নাম: / ৫১ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণে হালিমা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত দশটার সময় উপজেলার বটতলী আশ্রায়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত নারী ঐ এলাকার মৃত ছৈয়দ নুরের স্ত্রী। সন্তানদের নিয়ে তিনি আশ্রায়ন প্রকল্পে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দশটার দিকে খেয়েদেয়ে আশ্রায়ন প্রকল্পের আরেকটি ঘরে যাচ্ছিলেন হালিমা খাতুন। ওইসময় একটি হাতির সামনে পড়লে তিনি কিংকর্তব্যবিমূঢ হয়ে পড়েন। সাথে সাথে হাতি শুড়ে তুলে আছাড় মারলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ের আশপাশের এলাকায় ২০১৮ সালের জুলাই থেকে এ পর্যন্ত ৬ বছরে হাতির আক্রমণে ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর রাতে হাতির আক্রমণে নিহত হন আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের কৃষক মো. দুলাল (৫০)।

জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, দেয়াঙ পাহাড়ে চারটি হাতি অবস্থান নিয়েছে যেগুলো মাঝেমধ্যে লোকালয়ে নেমে জানমালের ক্ষতি করে। আমরা খবর নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ক্ষতিপূরনের আওতায় আনব।

আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে নিহত নারীর পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?