শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

আনোয়ারার এতিখানায় বসুন্ধরা শুভসংঘ’র বৈদ্যুতিক পাখা উপহার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১০ ভিউ

আনোয়ারার একটি এতিমখানায় বৈদ্যুতিক পাখা বিতরণ করেছে সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ আনোয়ারা উপজেলা শাখা। গতকাল শনিবার আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলামের সহযোগীতায় রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের গাউছিয়া খিজিরীয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা হেফজ ও এতিমখানায় বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়। এসময় কোমলমতি শিশুদের জন্য দুপুরের খাওয়ারের আয়োজন করেন সংগঠনের সদস্যবৃন্দ। পরে ছাত্রদের অংশগ্রহণে হামদ-নাত ও কেরাত তেলাওয়াত অনুষ্ঠিত হয়।

মাদরাসার দায়িত্বরত শিক্ষক মো. আছহাব উদ্দিন বলেন, শুভসংঘ যে ধরনের মানবিক কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। তাদের এই কর্মকান্ড সত্যিই অনুপ্রেরণামূলক।

শুভসংঘের আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক সাফায়েত রায়হান শিহাব বলেন, আমরা যতটুকু পারি চেষ্টা করি মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে। এখানে আয়োজন করার কারণ প্রচন্ড গরমে বাচ্চারা যাতে একটু স্বস্তি পায়, সাথে এতিম শিশুরা একটু ভালো মন্দ যেন খেতে পারে। তাদের কারো বাবা নেই কারো মা নেই। নতুন হিজরি সনের শুরুতে তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

এসময় শুভসংঘের আনোয়ারা উপজেলা শাখার সভাপতি রিদুয়ান হৃদয়, সাধারণ সম্পাদক সাফায়েত রায়হান শিহাব এবং মামুনুর রশীদ তারেক ও মো. ইমরান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme