• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

আব্দুল্লাহ্ আবু সায়ীদের হাতে পুরস্কার পেলেন লেখক আব্দুর রহমান আদনান

রিপোর্টার নাম: / ৪৯ শেয়ার
আপডেট: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সাহিত্যিক ও টিভি উপস্থাপক অধ্যাপক আবদুল্লাহ্ আবু সায়ীদের হাত থেকে পুরষ্কার গ্রহন করেন আব্দুর রহমান আদনান। তরুণ লেখক আব্দুর রহমান আদনানের জন্ম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লোহাগাড়া গ্রামে। লেখাপড়া করেন দিনাজপুর সরকারি কলেজে, অনার্স শেষ বর্ষে। দিনাজপুরে এক সাহিত্যানুষ্ঠানে বক্তব্য দিতে আব্দুল্লাহ্ আবু সায়ীদকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়। উক্ত অনুষ্ঠানের শুরুতেই বিশাল এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় পুরস্কার দখল করে নেন আব্দুর রহমান আদনান। একটু পরেই আব্দুল্লাহ্ আবু সায়ীদ নিজ হাতে পুরস্কার তুলে দেন আদনানের হাতে। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ডাঃ আমজাদ হোসেন, লাইব্রেরী ইনচার্জ জনাব এম এম ইকবাল হোসেন সহ আরো অনেকেই। পুরস্কার পাওয়ার অনুভুতি জানতে চাইলে আদনান বলেন, ‘”বইয়ের চেয়ে মূল্যবান পুরস্কার আর কোনোকিছুই হতে পারে না। আমি সায়ীদ স্যারের নিকট বই পুরস্কার পেয়ে অনেক খুশি। বইয়ের আলোয় আলোকিত হোক সবার জীবন।”

উল্লেখ্য যে, আব্দুর রহমান আদনান বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত গল্প, কবিতা ও ফিচার লিখে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?