শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

উদ্যোক্তা তৈরিতে বিশেষ সেমিনার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩ ভিউ

উদ্যোক্তা তৈরির জন্য সেমিনারের আয়োজন করেছে সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন (এসএসও) নামে একটি প্রতিষ্ঠান। আগামী ৮ অক্টোবর ঢাকার গুলশানে আয়োজন করা হচ্ছে এই সেমিনার।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে প্রচুর শিক্ষিত বেকার নারী-পুরুষ কর্মহীন আছেন। যাদের চাকরি কবে হবে তা অনিশ্চিত। তাদের অনেকেই বিদেশ যাওয়ারও চেষ্টা করছেন। কিন্তু সেটাও সময় সাপেক্ষ এবং খরচসাধ্য ব্যাপার। বেকার নারী-পুরুষরা যেন তাদের ভাগ্য নিজেই তৈরি করে নিতে পারে সেই লক্ষ্যে আয়োজন করা হয়েছে এন্টারপ্রেনিউর ফ্রি সেমিনার প্রোগ্রাম নামে এই সেমিনার।

উদ্ভাবনী প্রকল্প ও সমস্যা সমাধানের জন্য দেশে উদ্যোক্তা তৈরির জন্য এসএসও প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা। সারাদেশে প্রতিষ্ঠানটির ১০০টি সেমিনার করার পরিকল্পনা রয়েছে।

সেমিনারের পরে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হতে সহায়তা করা হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সেমিনারে অংশগ্রহণের জন্য ০১৬২৯৬০৭৩৬৭ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনও নারী-পুরুষ সেমিনারে অংশ নিতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme