শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

কর্ণফুলীতে ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৮ ভিউ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় আজ সকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। এই কর্মসূচি সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এর ফলে দুপুর ১২টা পর্যন্ত মইজ্জারটেক এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, এবং উভয় পাশে যানবাহন আটকে পড়ে।

বিক্ষোভে অংশগ্রহণ করেন ইসলামী ব্যাংকের ৩৫০, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬৭২, এবং ইউনিয়ন ব্যাংকের ২৬২ জন কর্মকর্তা। উল্লেখ্য, এই তিন ব্যাংকই পরিচালিত ছিল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের মাধ্যমে। এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে তুলে বিদেশে পাচার করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এস আলম গ্রুপের প্রধান মো. সাইফুল আলম বিদেশে চলে যান, এবং এরপর বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এস আলমমুক্ত করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে।

আজকের বিক্ষোভে আন্দোলনকারীরা দাবি করেন, তাঁদের যথাযথ নোটিশ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইসলামী ব্যাংকের ৩৫০, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬৭২ এবং ইউনিয়ন ব্যাংকের ২৬২ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। তাঁরা জানান, যদি তাঁদের পুনর্বহাল করা না হয়, তবে তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনকারীরা আরও বলেন, “আমরা কোনোভাবে চাকরি পাইনি। বৈধ প্রক্রিয়ায় চাকরি পেয়েও আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা সম্মানের সঙ্গে চাকরিতে পুনর্বহাল হতে চাই।”

মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংক কর্মকর্তা নুর উদ্দিন জিসান, মো. হিরু, নাছিমা আক্তার, কুসুম আকতার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme