• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

কাল বাঁশখালী আসছেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী

রিপোর্টার নাম: / ৪১ শেয়ার
আপডেট: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

মুহাম্মদ মিজান বিন তাহের ◾

আগামীকাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন খতিবুল উম্মাহ তারুণ্যের আইডল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা )। তিনি আগামীকাল রোববার (১১ সেপ্টেম্বর) বাঁশখালী দারুল কারীম মাদরাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বাদে এশা তাক্বরীর পেশ করবেন। মাহফিলে সভাপতিত্ব করবেন- চাম্বল দারুল উলূম আইনুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল ও বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা আহমদ হাসান সাহেব। এতে বিশেষ ওয়ায়েজ হিসেবে তাক্বরীর পেশ করবেন-চট্টগ্রাম জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ খুবাইব,মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, নাছিরাবাদ বড় মসজিদের খতিব আল্লামা শাহ নুর আহমদ (পীরে সাহেব সরল) , আনোয়ারা খাইরিয়া মাদ্রাসার পরিচালক ও আল্লামা আবু খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা সোহাইল ছালেহ, মাওলানা খালেদুর রহমান,বাঁশখালী মনকিচর মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ আনিছুর রহমান প্রমুখ। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী এই মাহফিলকে সফল করতে ধর্মপ্রাণ তৌহিদী জনতাসহ সর্বশ্রেণীর সহযোগিতা কামনা করছেন। উক্ত মাহফিল সরাসরি সম্প্রচার করবে বাঁশখালী এক্সপ্রেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?