• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম: / ৩৯ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইভা আক্তার নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইভা আক্তার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের হিমেল মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইভা আক্তার আজ সকালে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তী সময়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ইভার মরদেহ ভেসে উঠতে দেখে। পরে তাকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী সাকিব মিয়া বলেন, আজ সকালের দিকে বাড়ির সবাই গৃহস্থলি কাজ করছিল। ইভাও বাড়িতে উঠানে বসে খেলছিল। হঠাৎ কোনো এক ফাঁকে হয়তো সে পুকুরে গিয়ে পড়ে যায়। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

আড়াইবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা মা-বাবার জন্য খুবই কষ্টের এটা কোন মা-বাবার সহ্য হওয়ার মতো না। তাদেরকে বুঝ দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। তবে রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা তিনি যেন শিশুর পরিবারকে এই শোক বহন করার ধৈর্য্য দান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?