• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সাথে ডুসাবের শুভেচ্ছা বিনিময়

এক্সপ্রেস ডেস্ক / ৫৫ শেয়ার
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ডুসাবের( ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাঁশখালী) সাবেক সভাপতি ফয়সাল মাহমুদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ডুসাবের বর্তমান কমিটির সদস্যরা।

আজ শনিবার রাত ৮.০০ টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় ডুসাবের বর্তমান কমিটির সভাপতি ফোরকান তালুকদার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ ডুসাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিল।

ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর তিনি ডুসাবের সদস্যদের সাথে মত বিনিময় করেন।এসময় তিনি বলেন,‘ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কেন্দ্রীয় সংসদে কাজ করতে পারা অনেক গৌরবের। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাব।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে ‘ডুসাব’ আমার আরেকটি পরিবার। যেকোনো প্রয়োজনে ডুসাবের পাশে থাকার চেষ্টা করবো।আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।’

ফয়সাল মাহমুদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে।তিনি হাজী আবুল বশর ও জাহেদা বেগম দম্পতির সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত কমিটিতে ফয়সাল মাহমুদকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এর আগে ডুসাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ও স্যার এফ রহমান হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?