শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

চারাগাছ বিতরণের মাধ্যমে ‘কল্যাণ’র বিশ্ব পরিবেশ দিবস পালন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৫ ভিউ

পরিবেশ সংরক্ষণে প্রজন্মকে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করল, সেচ্ছাসেবী সংগঠন কল্যাণ।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর ঘোষণা অনুযায়ী ‘Ecosystem Restoration (প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার)’ প্রতিপাদ্যে সারা বিশ্বের মত বাংলাদেশও পালন করেছে এই দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে কল্যাণের পক্ষ হতে আজ নগরীর মুরাদপুরে ৮টি স্বেচ্ছাসেবী সংগঠন ও শতাধীক পথচারীর মাঝে ১০০০ চারাগাছ বিতরণ করা হয়।

চারা বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় কল্যাণের পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দীন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে দেশকে রক্ষা করতে হলে দেশের বনভূমি সহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে হবে। আর একটি গাছও কাটা যাবে না বরং অধিক হারে বৃক্ষরোপনের করতে হবে। এই বর্ষায় দেশের প্রতিটি মানুষকে অন্তত ১টি গাছ লাগতে হবে।

চারা বিতরণ অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, কল্যাণের উপ পরিচালক সাংবাদ কর্মী আতিক উল্লাহ চৌধুরী, কল্যাণের সেক্রেটারী ব্যাংকার আবদুল্লাহ আল মুমিন, জাবেদ হোসেন, ইমাম হোসাইন, ইফতেখারুল ইসলাম, তরিকুল ইসলাম তানিম, রাকিব উদ্দীন,এডভোকেট আজিজুল হক মাসুদ, উম্মে ফারজানা, নাহিদ আক্তার প্রমূখ।

অনুষ্টানে শতাধীক পথচারী ছাড়াও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চট্রগ্রাম বয়েজ, আলোর দিশারী, ওমেন ফর পীস, পরিবেশ রক্ষায় আমরা, শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল, সুবিধা বঞ্চিত শিশুদের বিদ্যালয় বর্ণের স্কুল, গ্রীন পীস অব চট্রগ্রাম ও নগর মালীকে জনগণের মাঝে বিতরণ ও রোপনের জন্য ১০০০ চারা বিতরণ করার হয়।

অনুষ্টানে বক্তারা পরিবেশ রক্ষায় সরকার, প্রশসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার উদাত্ত আহবান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme