• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

ছনুয়ার মানুষের দীর্ঘদিনের দাবী কাদেরিয়া সড়কের বেহাল দশা অবসানের পথে

রিপোর্টার নাম: / ৪১ শেয়ার
আপডেট: বুধবার, ১৬ জুন, ২০২১

মোবারক হোসাইন সাঈদ

অতিথি প্রতিবেদক

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১২ নং ছনুয়া ইউনিয়নের সর্বসাধারণের যোগাযোগের সড়ক  বহুদিন থেকে বেহাল দশা! খানা-খন্দে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছিল। তবে এই অবস্থার অবসান হতে চলেছে।  মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী’কে নিয়মিত অবহিত করতেন ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.জিল্লুল করিম শরিফী। অবশেষে এম.পি মহোদয়ের আন্তরিক ও সহযোগিতায় ডিও লেটারের মাধ্যমে ছনুয়া ইউনিয়নের অবহেলিত ১নং,২নং ও ৫নং ওয়ার্ড(অংশ) মৌলানা আশরফ আলী সড়ক(প্রকাশ ছনুয়া কাদেরিয়া সড়ক) এর ২০২০-২১ সাল অর্থ বৎসরের জন্য প্রকল্প বরাদ্দ ৬,৩৩,৩০,৪৭৫.০০ (ছয় কোটি তেত্রিশ লাখ ত্রিশ হাজার চার শত পঁচাত্তর) টাকা নির্বাহী প্রকৌশলী,স্থানীয় সরকার অধিদপ্তর,চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ বিষয়ে ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.জিল্লুল করিম শরিফীর মতামত জানতে চাইলে তিনি বাঁশখালী এক্সপ্রেসকে বলেন, অতি শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং অবহেলিত ছনুয়ার জনপদের যোগাযোগ  ব্যবস্থা অধিকতর উন্নত হবে। এই ধরনের সৃজনশীল চিন্তার মাধ্যমে আমাদের জননেতা ও  বাঁশখালী-১৬ আসনে দুই দুইবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী অনন্য নজির স্থাপন করে যাচ্ছেন। এম.পি মহোদয়ের প্রতি ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগ তথা ছনুয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?