• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বাঁশখালীর সন্তান ফয়সাল মাহমুদ

রিপোর্টার নাম: / ৩৫ শেয়ার
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক হলেন চট্টগ্রাম, বাঁশখালীর সন্তান ফয়সাল মাহমুদ।

রোববার (৩১ জুলাই) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই পদে মনোনীত করা হয়।

চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হলো।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ফয়সাল মাহমুদ।

এছাড়া হল ছাত্র সংসদের নির্বাচিত পাঠকক্ষ বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

ফয়সালের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। মেধাবী এই ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?