বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

জামায়াতের ১১ সদস্য বিশিষ্ট হিন্দু কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯ ভিউ

খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের একটি সমাবেশ এবং কমিটি গঠনের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় অমুসলিম সম্প্রদায়ের লোকদের অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হিন্দু নেতা কৃষ্ণপদ নন্দী।

রবিবার বিকেলে উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোক্তার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মো. ইমরান হুসাইন, সহ-সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্ম-পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা শাখার সভাপতি মো. বেলাল হুসাইন রিয়াদ। আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. গাজী সাইফুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মো. মোসলেম উদ্দীন, স্বদেশ হালদার, সঞ্জিত রায় প্রমুখ।

এ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, যেখানে অমুসলিম সম্প্রদায়ের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। চুকনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও হিন্দু নেতা কৃষ্ণপদ নন্দীকে কমিটির সভাপতি এবং অধ্যক্ষ দেব প্রসাদকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

এছাড়া, সহ-সভাপতি হিসেবে ডা. হরিদাস মণ্ডল, প্রশান্ত মণ্ডল এবং কানাইলাল কর্মকারকে নির্বাচন করা হয়। বুদ্ধদেব মণ্ডলকে সহ-সেক্রেটারি, গৌতম মণ্ডলকে অর্থ সম্পাদক, এবং অনুপম সরকার, পুলকেশ মণ্ডল, বিপ্লব সরকার ও বিপ্লব সরকারকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ১১ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme